আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে করোনায় বিপর্যস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির মহাদুর্যোগে বিপর্যস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে শ্রীমঙ্গলে শিক্ষা উদ্যোক্তা ও শিক্ষকদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। 
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ইসমাইল মাহমুদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আলী আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক এম এ নাঈম এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-শিক্ষা সম্পাদক জাফরিন নাহার, শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি আলী আহমদ, সুরঞ্জনা সিনহা, উপজেলা সহ-সাধারন সম্পাদক মোঃ রাসেদ আলী, শিক্ষা সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, আইন সম্পাদক ইব্রাহিম মিয়া, আব্দুল জব্বার আজিজুন্নেসা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।
সভায় করোনায় বিপর্যস্ত স্কুলগুলো রক্ষায় এবং শিক্ষকদের অর্থকষ্ট লাঘবে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকতা নজরুল ইসলাম। পাশাপাশি কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক নেতাদের বৃহত্তম স্বার্থে এক আম্রেলার নিচে আসারও আহবান করেন তিনি। 
উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন শিক্ষাক্ষেত্রে কিন্ডারগার্টেন স্কুল ভূমিকা রাখছে। করোনা দুর্যোগে সরকার বেসরকারি শিক্ষকদের পাশে এগিয়ে এসেছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহবান করেন তিনি।
সভায় অন্যান্য বক্তারা শিক্ষা উদ্যোক্তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক প্রণোদনা ও সহজ শর্তে ঋণ, করোনা সংকটে দুর্ভোগে পড়া কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য বিশেষ অনুদান, স্কুল শিক্ষকদের পরিবার বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা, কিন্ডারগার্টেন টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা, শিক্ষকদের কষ্ট লাঘবে সরকারি প্রণোদনা, কিন্ডারগার্টেন স্কুলকে সহজে নিবন্ধন ও যেকোনো সংকট মোকাবিলায় সরকারের সহযোগিতা কামনা করেন।
সভায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল এর প্রধান শিক্ষক ও শিক্ষা উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।