আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবিতে শ্রীমঙ্গলে পিএফজির ভ্রাম্যমাণ সাংস্কৃতিক প্রচারণা




সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত করার দাবিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গল এ কর্মসূচির আয়োজন করে।

পিএফজি’র শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় দিনব্যাপী কর্মসূচিতে স্টেশন রোড, পেট্রোল পাম্প চত্বর, কালিঘাট রোড চৌমুহনা, সিন্দুরখান বাজার, সাতগাঁও বাজার ও ভৈরব বাজার এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়। ধর্মীয় বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকা, ভোটার ও দলীয় কর্মীদের সংঘর্ষ এড়িয়ে চলা এবং পেশিশক্তি ও কালো টাকার প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক করা হয়।

সৈয়দ ছায়েদ আহমেদ বলেন, “শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে আগ্রহ ও দায়িত্ববোধ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিএফজি’র অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানি, সাবেক অ্যাম্বাসেডর কাজী আসমা আক্তার, সদস্য দেবব্রত দত্ত হাবুল, সাংবাদিক রুবেল আহমদ, খাইরুন নাহার লিপি, মো. মাকসুদুর রহমান, শাহিদা আক্তার মনি, মোহাম্মদ ছায়ফুর রহমান, মোহাম্মদ শামসু মিয়া, নারী নেত্রী শারমিন জাহান, সাংবাদিক সুমন মিয়া, রোকেয়া বেগম প্রমুখ।

এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে সমর্থন জানান।