আজ-  ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন «» সিলেটে জাগো মুসলিম পরিষদের বৃক্ষরোপণ  «» দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ «» BD’s 1st Biggest OPPO Photography Contest 2026 Finale Celebrates Record 23K+ Submissions

মৌলভীবাজার রাজনগরে ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা টাকা ছিনতাই ও দোকান লুট

মৌলভীবাজার প্রতিনিধিঃ

পূর্ব বিরোধের জেরে মৌলভীবাজারের রাজনগর ডিগ্রি কলেজের সামন থেকে রোববার গভীর রাতে গুড মার্কের ডিলার জেবিন এন্টারপ্রাইজ থেকে নগদ ১ লক্ষ এবং ৪৫ হাজার টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।জানা যায়, ২৮ নভেম্বর জেবিন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী পিকলু মিয়াসহ আরোও ২জন লোকের উপর উপজেলার মিঠাপুর খেয়াঘাট এলাকায় পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলা করে উপজেলার আকুয়া গ্রামের ছানাউর রহমানের নেতৃত্বে ১৫ জনের একদল লোক। এসময় হামলাকারীরা ব্যবসায়ীদের কাছ থেকে নগর ১লক্ষ ৬০ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন নিয়ে যায়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজনগর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে কর্তৃপক্ষ তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তারা সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলায় আহতরা হলেন, গুড মার্কের ডিলার জেবিন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী পিকলু মিয়া, কলেজ ছাত্র বদরুল ইসলাম (মামলারবাদী) ও ব্যবসায়ী মতি মিয়া। এ ঘটনায় আহত ব্যবসায়ীর ছোট ভাই মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী বদরুল ইসলাম শিপু রোববার মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে ১৪জনকে আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং ২৫২/১৭)। মামলা সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর রাত সাড়ে ১০ টায় ব্যবসায়ী পিকলু মিয়া রাজনগর ডিগ্রি কলেজের বিপরীতে অবস্থিত জেবিন এন্টারপ্রাইজ নামিয় গুড মার্ক বিস্কুটের শো-রুম বন্ধ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কলেজ শিক্ষার্থী ছোট ভাই বদরুল ইসলাম ও ব্যবসায় মতি মিয়া’র সাথে মিঠাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা ১৫ লোক ছানাউর রহমানের হুকুমে রাম দা, ধারালো চাকু, লোহার রড, জিআই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে হামলা করে সাথে থাকা ব্যবসার নগর টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠান।
এবিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, একই গোষ্ঠির দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান বলেন, দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া চলছে। এটি স্থানীয়ভাবে সমাধানের জন্য উভয় পক্ষ লিখিত সম্মতি দিয়েছে।