আজ-  ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» TIB Demands Immediate, Unbiased Investigation «» শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ «» জুড়ীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, পলাতক স্বামীকে খুঁজছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। «» বগুড়া আদমদীঘিতে  জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত  «» বগুড়া আদমদীঘিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা «» ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএ, বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত «» সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন «» কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু «» কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

জাতীয় ভোক্তা অধিকারের অভিযান।

মোঃ শিমুল  হাসান,  নওগাঁ, প্রতিনিধিঃ আজ (২৫ অক্টোবর ২০২০) রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের  মহাপরিচালক (অতিঃ সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে  জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায়  নওগাঁ জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: শামীম হোসেনের নেতৃ‌ত্বে নওগাঁ জেলার সদর উপজেলার বাইপাস, ভবানীপুর ও পার নওগাঁ  এলাকায়  তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়ে‌ছে । উক্ত বাজার অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কার্য করায় ০৪ টি প্রতিষ্ঠানকে  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে ৩৪,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ লক্ষাধিক টাকার নারিকেল তেল, নীল, পঁচা তেতুল ধ্বংস করা হয় । এছাড়াও কোল্ড স্টোরেজ এ আলুর দাম যাচাই করা হয় । এসময় জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় । সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও জেলা বাজার কর্মকর্তাসহ নওগাঁ পুলিশ লাইনের চৌকষ  টিম ।