আজ-  ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে «» বৃহস্পতিবার সিলেটে আসছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ  «» নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন «» নওগাঁ পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক «» বগুড়া সান্তাহারের মাদক সম্রাজ্ঞী ফাতেমা গ্রেপ্তার «» নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা ! «» মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ নিয়ে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত «» কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাত্রাতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের দ্বৈত ভর্তি বাতিলের নামে শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত জরিমানা আদায়ের প্রতিবাদে এবং মাস্টার্স ও এল.এল.বি কোর্স একই সাথে অধ্যায়ন পুনবহাল করার দাবিতে শনিবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ছাত্র আন্দোলনের সমন্বয়ক মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষার্থী জাকের আহমদ অপু’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান সুমন, দিপীকা সিনহা, এস লিমন আহমদ, ফারিহা হোসাইন, পার্থ সারথী দেব ও দেলোওয়ার হোসেন প্রমুখ।

যৌক্তিক দাবী না মানলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন।