আজ-  ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» TIB Demands Immediate, Unbiased Investigation «» শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ «» জুড়ীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, পলাতক স্বামীকে খুঁজছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। «» বগুড়া আদমদীঘিতে  জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত  «» বগুড়া আদমদীঘিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা «» ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএ, বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত «» সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন «» কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু «» কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

আশুলিয়ায় বাঁশঝাড়ে তরুণীর লাশ


আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধি ঃ আশুলিয়ায় একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১১টার দিকে আশুলিয়ার সুবন্দি এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।   স্থানীয়রা জানায়, সকালে বাঁশঝাড়ের ভেতরে ওই তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় জানান, আশুলিয়ার সুবন্দি এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে, আজ ভোরের দিকে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে গেছে। নিহতের গলায় আঙুলের ছাপ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । সেই সঙ্গে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।