আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সালেহ আহমদ (স’লিপক):

করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালীসহ মৌলভীবাজারে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

বুধবার (৫ জুন) সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালামের এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সরদার মোস্তাফা শাহীন, সদর উপজেলা নিবার্হী অফিসার নাসরিন চৌধুরী প্রমুখ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর এর সহকারি পরিচালক মোঃ মাঈদুল ইসলাম।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার ও গাছের চারা তুলে দেন অতিথিরা।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম প্রত্যেককে অন্তত ৩টি করে গাছ লাগানো ও প্লাস্টিক বর্জ্য সঠিক স্থানে ফেলা সহ পরিবেশ রক্ষায় নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান।