আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

সিলেটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটে জেলা তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সিলেট সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ নাজমীন ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম।

আলোচনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ রোকসানা বেগম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল-হোসাইনী। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তৃতায় ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্বাধীন বাংলাদেশে বিজ্ঞানমনস্কতা এবং বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথপরিক্রমায়ই আজকের স্মার্ট বাংলাদেশের অভিমুখে যাত্রা।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরাই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের গঁড়ার কাণ্ডারী। বহুমুখী জ্ঞান অর্জন করতে হবে তবেই উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

মূলপ্রবন্ধে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ একটা প্রযুক্তিনির্ভর রাষ্ট্র বিনির্মাণ প্রক্রিয়া, যেখানে জ্ঞান ও প্রযুক্তি এবং নিজস্ব উদ্ভাবনী শক্তির সমন্বয়ে প্রত্যেক নাগরিক তাদের জীবন ও জীবিকার মান বদলে দেবে; পাবে অধিকারের নিশ্চয়তা এবং থাকবে কর্তব্য পালনে বদ্ধ পরিকর।

তিনি আরো বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকনোমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি-এ চারটি মূল স্তম্ভ নির্ধারণ করে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।