আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

সিলেটে গীতিকার সিরাজ আনোয়ারের দাফন সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার নোয়াগাঁও নিবাসী বাংলাদেশ বেতার সিলেট এর গীতিকার ও সঙ্গীতশিল্পী সিরাজ আনোয়ার বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৮টায় নর্থ ইস্ট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

বৃহস্পতিবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র মাহরাজ আনোয়ার। পরে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

উর্দু কবি ও সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের ভুমি অধিগ্রহণ শাখার সাবেক কর্মকর্তা ওয়ারিস বাঙালির পুত্র সিরাজ আনোয়ারের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা গাজী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য লায়েক আহমদ জিকু, সঙ্গীতশিল্পী ও সংগঠক এন এইচ নিজাম প্রমুখ।