আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় কমিটির বিশ্ব সংগীত দিবস পালন

সালেহ আহমদ (স’লিপক) :

বিশ্ব জাগাও গানের সুরে, বিশ্বদানব পালাক দূরে প্রতিপাদ্যে সিলেটে বিশ্ব সংগীত দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) সিলেটের শেখঘাটস্থ বিদিত লাল দাশ সংগীত নিকেতন এর অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রানা কুমার সিনহা।

বিপ্রদাস ভট্টাচার্য এর পরিচালনায় আলোচনায় অংশ নেন শামসুল আলম সেলিম, প্রতিক এন্দ, অনিমেষ বিজয় রাজু, ইকবাল সাই, সুকান্ত গুপ্ত, এম আহমদ আলী, নৃপেন্দ্র লাল দাস, খোকন ফকির, বিশ্বদীপ লাল দাস প্রমুখ।

সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় রেখে র‍্যালি বর্জন করে শুধু আলোচনা সভায় আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ রাখা হয়েছে জানিয়ে আলোচকরা বলেন, যার যার সাধ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাড়ান এবং তাদেরকে সহযোগিতা করুন। বিশ্বের সকল অশুভ শক্তি পরাজিত হোক, সত্য সুন্দরের জয় হোক।