আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারে জনপ্রতিনিধিদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের সংলাপ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে জনপ্রতিনিধিদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম কমিটির সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সদর উপজেলা যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্ম মৌলভীবাজারের জেলা শাখার আয়োজনে এবং রূপান্তর আস্থা প্রকল্পের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার পৌরসভা হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান।

রূপান্তর আস্থা প্রকল্পের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মুনজিলার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ আকতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।

সংলাপে বক্তব্য ও মতামত প্রদান করেন জুড়ি উপজেলা যুব ফোরামে আহবায়ক সেলিনা আক্তার, কমলগঞ্জ উপজেলা যুব ফোরামে সদস্য লিটন গঞ্জু, মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য রাশেদা বেগম, মেহেদী হাসান, রাজনগর উপজেলার মনসুরনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর উপজেলার একাটুনা ইউপির চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।

সংলাপ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তর আস্থা প্রকল্পের সিলেট বিভাগীয় ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক। এ সময় সিলেট ক্লাস্টার মনিটরিং অফিসার লাইলী আক্তার সহ মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও সিনিয়র নাগরিকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এমন ব্যতিক্রমী আয়োজনের ভূষসী প্রশংসা করে শান্তি-সম্প্রীতি রক্ষায় সচেষ্ট থেকে যুবদের সাথে নিয়ে আগামী দিনে পথ চলার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, আগামীতে যুবদের নেতৃত্বস্থানে আনার জন্য যুবদের নিয়ে আমরা কাজ করবো।