আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের কাছে বাংলাদেশ পোয়েটস ক্লাবের উদাত্ত আহ্বান

সালেহ আহমদ (স’লিপক):

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় আপনার সেনা মোতায়েন রয়েছে দেখে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দয়া করে দেশের প্রতিটি উপজেলায় এবং থানা প্রশাসনের দায়িত্ব পালন করতে সেনা কর্মকর্তা এবং বিজিবি মোতায়েন করুন।

বিবৃতিতে তিনি বলেন, সেনা সদস্যদের সহায়তা করতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদেরকে পাশে রাখতে পারেন।

বর্তমান সময়েও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে হানাহানি যুদ্ধ-বিগ্রহ বিদ্যমান। তাই দেশের আপামর জনসাধারণের জান মালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের প্রতি বিবৃতিতে উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।