আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

কমলগঞ্জে যুব ফোরামের অহিংস, বৈষম্যহীন, শান্তি-সম্প্রীতি র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অহিংস, বৈষম্যহীন, শান্তি-সম্প্রীতির স্বদেশ গঁড়ি স্লোগান নিয়ে যুব ফোরাম এর উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ আগষ্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলায় আস্থা প্রকল্পের উপজেলা যুব ফোরাম এর সদস্যরা র‌্যালি ও মানববন্ধন এর আয়োজন করে। র‌্যালিটি উপজেলা কার্যালয় থেকে শুরু করে কমলগঞ্জ চৌমুহনায় এলাকায় গিয়ে শেষ হয়।

মানববন্ধনে কমলগঞ্জ উপজেলা যুব ফোরামের আহবায়ক জিয়ানা মাদ্রাজী, যুব ফোরামের সদস্য সাজিয়া বেগম, মৌলভীবাজার সদর উপজেলা যুব ফোরামের আহবায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলার সমন্বয়ক শিপন দেব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বত্তারা সমাজের সকল সহিংসতা, নির্যাতন, বৈষম্যের অবসান চান। পাশাপাশি সকল জাতি গোষ্টি, ধর্ম, বর্ণের মানুষ হাতে হাত ধরে একে অপরকে সম্মান করে একটি অহিংস,বৈষম্যহীন, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গঁড়ার প্রত্যয় ব্যক্ত করেন।