কমলগঞ্জে হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইন্তেকাল বার্ষিকী আগামীকাল পবিত্র জুমাবার।
মৌলভীবাজারের কমলগঞ্জের হযরত শাহ্ আজম (রহ.) দরগাহ্ শরীফের পীর ছাহেব এবং ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন উস্তাদ, হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব (রহ.)-এর ৫ম ইন্তেকাল বার্ষিকী আগামীকাল ২৬ জুন (পবিত্র জুমাবার)।
এই উপলক্ষে আগামীকাল বাদ এশা হযরত শাহ্ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, মরহুমের ঈসালে সাওয়াব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান, দালাইলুল খাইরাত ও হিজবুল বাহার খতম। এরপর বাদ এশা বিশেষ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মহতি দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি, মরহুমের ছাত্র, আশেকান ও ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিতি কামনা করা যাচ্ছে।






