নিজস্ব প্রতিবেদকঃ
কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বড়গাছ নিবাসী, ভানুগাছ ঐতিহ্যবাহী সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ( আরবী) পৌর এলাকার হযরত শাহ আজম রহ দরগাহ্ জামে মসজিদ, পানিশালা জামে মসজিদ ভানুগাছ বাজারে রেলওয়ে জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব,আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ (রহ.)- ৩১ – ০৮- ২০২৬ ইং শুক্রবার সকাল ৮ টা ৩০ মিনিটের সময় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। তার ইন্তেকালে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ , কমলগঞ্জ পৌর শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁর ইন্তেকাল কমলগঞ্জবাসী, দ্বীনি শিক্ষা অঙ্গন ও ইসলামী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা মরহুমের বর্ণাঢ্য দ্বীনি খেদমত কৃতজ্ঞচিত্তে প্রাণভরে স্মরণ করছি।
আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতের আলা মাকাম দান করেন। কবরকে নূরময় ও প্রশস্ত করে দেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।






