আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে।

মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে।

বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি কার্যক্রম চলছে।

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, দূরবর্তী এলাকা থেকে আগত শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক ব্যবস্থাও রয়েছে। মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক নৈতিক ও চারিত্রিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ ( সার্বিক)  01712769561

আলিম শিক্ষায় দ্বীনি জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই ভর্তি হোন— মৌলভীবাজার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায়।