আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে ইসকে মুস্তফা মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

পবিত্র বরকতময় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় ইসকে মুস্তফা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ এশা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ও আদর্শের ওপর আলোচনা এবং দোয়া অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাদর্শ, উত্তম চরিত্র, মানবতার প্রতি তাঁর ভালোবাসা এবং উম্মতের প্রতি তাঁর অনুপম দয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ ও তাঁর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার মধ্যেই রয়েছে ইহকাল ও পরকালের কল্যাণ।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদ,  এলাকার প্রবীণ মুরব্বি আব্দুস সত্তার মিয়া, মাদ্রাসা কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রহমান, মুহাম্মদ জয়নাল মিয়া, মুহাম্মদ আবদুল বাছিত, মুহাম্মদ হিফজুর রহমান সিজিল, মুহাম্মদ দুরুদ মিয়া, মুহাম্মদ সায়েল আহমদ প্রমুখ।

এছাড়াও মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ আজম (রহ.)-এর সুযোগ্য নাতি হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী।

মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।