সালেহ আহমদ (স’লিপক):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ আয়োজিত প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং “মুক্তিযুদ্ধ জাদুঘর”-এর উদ্যোগে আয়োজিত ‘আলী যাকের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থপাঠ’ প্রতিযোগিতার পাঠপ্রতিক্রিয়ার বই বিতরণ পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সনাতন-দীননাথ পাঠকক্ষে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন পাঠক শ্রাবন্তি দাশ মনসা এবং বিশেষ অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন পাঠক মেঘনা দাশ। এসময় অন্যান্যদের মধ্যে সজীব দাশ, রিপন দাশ, স্বপন কুমার দাশ, সপ্তমী দাশ, রুদ্র কিশোর দাশ প্রান্ত, বিশাল দাশ, গোপল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬এ রাজশ্রী দাশ দেবী (ট্যালেন্টপুল), পঞ্চমী রানী দাশ (ট্যালেন্টপুল), তৃষান দাশ স্বপ্নীল (ট্যালেন্টপুল), অর্পিতা দাশ প্রমি (সাধারণ গ্রেডে) বৃত্তি লাভ করেছে। অনুষ্ঠানের শেষ অংশে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক এবং একটা করে নিম গাছের চারা প্রাদান করা হয়।
এদিকে তৎপরবর্তীতে একই স্থানে “মুক্তিযুদ্ধ জাদুঘর”-এর উদ্যোগে আয়োজিত ‘আলী যাকের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থপাঠ’ প্রতিযোগিতার পাঠপ্রতিক্রিয়ার বই বিতরণ করা হয়েছে।
আলোচনা পর্ব শেষে স্কুল-পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জিম ম্যাকিনলে রচিত ও মফিদুল হক অনূদিত ‘যুদ্ধদিনের কথা’ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মন্টু খান রচিত ‘হায়েনার খাঁচায় অদম্য জীবন’ বই বিতরণ করা হয়।






