আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

  (বগুড়া) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, বিএনপির সিনিয়র নেতা খন্দকার মেহেদী হাসান ও আনোয়ারুল হক পল্টু উপস্থিত ছিলেন। এ ছাড়াও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক করিম মোল্লা, আব্দুর রহিম বাবু, আবুল কাশেম, রুবেল হোসেন, সম্রাট, আক্তারুল, পলাশ ও কবির হোসেন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আহমেদ কাউছার দ্বীপ, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল বাশার মারুফ, রহিম উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক সেজান, সাগর ও নাফিউল এবং সদর ইউনিয়ন ছাত্রদল নেতা আসিফ, আব্দুল আউয়াল মুন্না, নিহান, রিফাত ও আপনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।