আজ-  ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান «» বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন «» বগুড়া আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ে এমপিকে সংবর্ধনা «» ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে  «» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি

মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেডো স্ট্রাইক কারাতে একাডেমি। এ উপলক্ষে গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২সেপ্টেম্বর) মৌলভীবাজারের রুমেল কমিউনিটি সেন্টারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির আয়োজনে এবং এসকেআইএফ-বাংলাদেশ, মৌলভীবাজার মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন ও কারাতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন- এসকেআইএফের ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর সোশিক শিহান মানাবু মুরাকামি, ৮ম ডান। তাঁর উপস্থিতি ও প্রশিক্ষণ সেমিনারে অংশগ্রহণকারী কারাতেকাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান । বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও এসকেআইএফ-বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন- সৈয়দ রুকনুজ্জামান রনি, প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সেডো স্ট্রাইক কারাতে একাডেমী, কার্য্য নির্বাহী সদস্য বাংলাদেশ কারাতে ফেডারেশন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোতোকান কারাতে-দো ইন্টারন্যাশনাল ফেডারেশন (এসকেআইএফ-বাংলাদেশ)। সেমিনারে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ১০টি কারাতে সংগঠন থেকে প্রায় ১৩০ জন কারাতেকা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সিলেট বিভাগের কারাতে অঙ্গনের উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং কারাতে প্রশিক্ষণের মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিভাগের খেলোয়াড় ও রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। সেমিনারে অংশগ্রহণকারীদের কারাতে প্রশিক্ষণ ও বিভিন্ন কারিগরি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, সেডো স্ট্রাইক কারাতে একাডেমি ভবিষ্যতে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের কারাতে অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।