আজ-  ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান «» বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন «» বগুড়া আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ে এমপিকে সংবর্ধনা «» ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে  «» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাস চালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)। জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বিদেশফেরত যাত্রীকে নিয়ে সাতজন মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুলবশত মহাসড়কের বিপরীতমুখী লেনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফেরদৌস ও যাত্রী জুবায়েদুল মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।।