মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শেরপুরে অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশি মদসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১অক্টোবর) ভোরে মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মদসহ ট্রাকটি আটক করে। গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২) এবং একই জেলার ইটাগাছা এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি বালু ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে চালক ও হেলপারের আসনের পেছনে রাখা চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে জঙণঅখ ঝঞঅএ উঊখটঢঊ ডঐওঝকণ-এর ৪৬ বোতল, ওঈঙঘর ডঐওঞঊ ঋওঘঊঝঞ ওঘঞঊজঘঅঞওঙঘঅখ এজঅওঘ ডঐওঝকণ-এর ১৬ বোতল এবং অঈ ইখঅঈক চটজঊ এজঅওঘ উঊখটঢঊ ডঐওঝকণ-এর ১৮ বোতল। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ট্রাকযোগে মদের চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান- আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এর সাথে জড়িতদরে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ ট্রাক জব্দ, গ্রেফতার-২
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ১, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ • ৪ বার পঠিত






