আজ-  ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» দেশে ফেরা সহপাঠী মাওলানা আবুল হোসেনকে ঘিরে কামিল ২০০৮ ব্যাচের মিলনমেলা ।  «» লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি «» আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা «» বগুড়া আদমদিঘীতে বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত  «» বগুড়া আদমদীঘিতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসলেন মোমেনুর রহমান তালুকদার মীম «» কমলগঞ্জের লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেনের বগির হুক ছিঁড়ে আটকা ; ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক  «» লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক «» কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ «» কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ «» কথিত ২০০ কোটি টাকার কয়েনসহ জব্দ নানা সরঞ্জাম সীমানা পিলার বিক্রির নামে

বগুড়া আদমদিঘীতে বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত 

##   (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আদমদিঘী উপজেলার  চাপাপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা উপজেলার চাপাপুর ইউনিয়নের হাউস পুর গ্রামে বিএনপি নেতা মোঃ শাজাহান আলীর সভাপতিত্বে এ কর্মী  সমাবেশে অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চাপাপুর ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী দুলাল, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, সান্তাহার সরকারি কলেজের সাবেক জি এস বিএনপি নেতা আকরামুল ইসলাম পুটু, বিএনপি নেতা মাজেদুল হক শাজাহান আলী, তানসেন,আরিফুল হক,লুৎফর রহমান, প্রফেসর নামুল হক,জয়নাল, এনামুল হক যুবদল নেতা  মামুন,নির্জয়, মিজানুর,রাহিদুল ইসলাম,আব্দুল বারি সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন। বক্তারা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সুষ্ঠু নির্বাচনে দেশের মানুষ অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে  দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্টার মাধ্যমে দেশে গণতন্ত্র গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেই সাথে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এর ধারাবাহিকতায় আগামী নির্বাচনে ভোটারেরা নির্দ্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে  জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।  এ কর্মী সমাবেশকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয় এবং বিএনপির ও সহযোগী সংগঠনের  নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ সমাবেশ যোগ দিয়ে আগামী ইউপি নির্বাচনে দুই বারের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলালকে সমর্থন জানান। #