আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

মৌলভীবাজারে ইসকনের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ৬ষ্ট দিনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে নানান অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ইসকনের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন কর্তৃক আয়োজিত ৯দিন ব্যাপি রথযাত্রা উৎসবের ৬ষ্ট দিনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বেলা ২টায় সৈয়ারপুর ফরেস্ট অফিস রোডস্থ গৌর নিতাই মন্দিরে শ্রীশ্রী গৌর নিতাই জিউ মন্দিরের অধ্যক্ষ রত্নেশ্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

শ্রীমান নীলমাধব শ্রীনিবাস দাসাধিকারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত পিপি এড. রাধাপদ দেব সজল, জেলা নামহট্টের সহ-সভাপতি বিন্দুমাধব কৃপা দাসাধিকারী, নামহট্টের সাধারণ সম্পাদক সেবক কৃষ্ণ দাসাধিকারী।

আলোচনা সভা শেষে দুই হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।