আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শনিবার বিকেলে সমাপ্ত হয়েছে। কলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার, কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে তিন দিনে ২০ জনকে জমির খারিজা ফর্চা প্রদান ও ৫০ হাজার টাকার রাজস্ব আদায় করায় উপজেলা ভূমি অফিসকে ১ম পুরষ্কার প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগে প্রথম হয়েছে কমলগঞ্জ পৌরসভা। মেলায় মোট ৪৫টি স্টল অংশ নেয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়া প্রদর্শনী স্টলগুলোকে পুরষ্কৃত করা হয়।