প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ২০২৬ উপলক্ষে “গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা” শীর্ষক একটি আলোচনা সভা আয়োজন করেছে টিআইবি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, এমপি; ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, এমপি; কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, এমপি; এবং চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. মনীষা চক্রবর্ত্তী। অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
অনুষ্ঠানের বিস্তারিত:
বিষয়: গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা শীর্ষক আলোচনা সভা
তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার।
সময়: বেলা ১১:০০টা-০১:০০টা।
স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।
উক্ত আলোচনা সভার সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,






