আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কুলাউড়ায় শ্যালক তার ভগ্নিপতিকে ১০ টুকরো করল- শ্যালক আটক

সুমন আহমদ,কুলাউড়া

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে পারিবারিক কলহের জের ধরে শ্যালক দা দিয়ে কূপিয়ে হত্যা করলো তার আপন ভগ্নিপতিকে।
চাতলাপুর চা বাগান সূত্রে জানা যায়, দাম্পত্য বিরোধে সম্প্রতি বাউরী টিলা শ্রমিক বস্তির স্বামী স্মরণ বাউরী (৪৫) ও স্ত্রী লতিকা বাউরীর (৩৮) মাঝে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার রাত প্রায় ৮টায় শ্যালক শশধন বাউরী তার ভগ্নিপতি স্মরণ বাউরীকে দা দিয়ে কুপিয়ে ১০ টুকরো করে হত্যা করে। ঘটনার পর চা শ্রমিকরা ঘাতক শ্যালক শশধন বাউরীকে আটক করে পুলিশে খবর দেয়।
এ ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা সার্কেল এসপি মো: আবু ইউছুফ ও কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক শশধন বাউরীকে গ্রেফতার করেন।
কুলাউড়া থানা ওসি (তদন্ত) বিনয় ভূষন রায় জানান, সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।