আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারে শাযুস প্রিমিয়ার ক্রিকেট শুরু বুদ্ধিমন্তর পুুর স: প্রাঃ বিদ্যালয়দল জয়ী

মৌলভীবাজার প্রতিনিধি
মেীলভীবাজার সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে ৬ষ্ঠ বারে মত গতকাল শুক্রবার বিকেলে ফতপুুর সরকারী প্রাথমিক স্কুল মাঠে শাহবন্দর যুব সংস্থা আয়োজিত বর্ণাঢ্য শাযুস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়।বর্নাঢ্য উদ্ভোধনী খেলায় বুদ্ধিমন্তর পুুর ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান করে। জবাবে ভাদগাও স.প্রা. বিদ্যালয় দল ৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে আউট হয়। বুদ্ধিমন্তর পুুর স: প্রাঃ বিদ্যালয়দল ৫রানে জয়ী হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুুর রহমান। শাহবন্দর যুব সংস্থার (শাযুস) প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মিছবাহুউর রহমান,জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ,ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী রেজা। সভায় বক্তব্য রাখেন জামাল আহমদ,আহমদ বিল্লাহ,সংস্থার (শাযুস) সভাপতি সাহাবউদ্দিন, নজমুল হক, এস,আর মসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব মশাহিদ আহমদ,দুরুুদ আহমদ প্রমুখ। টুর্নামেন্টে ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় দল অংশ গ্রহন করে। উদ্ভোধনী খেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীরা বর্নাঢ্য কুজকাওয়াজ শরীর চর্চা প্রদর্শন করে।