আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে দিনব্যাপী লোকজ উৎসব আজ

দুরুদ আহমেদ,মৌলভীবাজার :
“উৎসবের রঙে বাঁধি প্রাণের দোতরা” এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঐতিহাসিক কৃষক বিদ্রোহের স্মৃতিবিজড়িত ১নং ভানুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী লোকজ উৎসব-২০১৮ আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হচ্ছে। কানামাছি, বউচি, ফুলগুটি, দড়ি লাফ, গাজীর গান, পূথিঁপাঠ, ধামাইলসহ লোকজ খেলাধুলা, নাচ, গান, পালা নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের এবারের লোকজ উৎসব কমলগঞ্জের ভানুবিলে অনুষ্ঠিত হবে। শনিবার সারাদিনব্যাপী লোক প্রাণের উদীচীর লোক-সাংস্কৃতিক উৎসব সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন রমজান আলী বয়াতি। দিনব্যাপী এ আয়োজনে থাকবে লোকজ বাদ্য ও লোকশিল্পের প্রদর্শনী, লোক-গান, উদীচীর শিল্পীদের নানা পরিবেশনা এবং স্থানীয় লোক শিল্পীদের পরিবেশনায় লোকজ গান, নাচ ও নাটক।
বাংলার লোক-সংস্কৃতির সবচেয়ে শক্তিশালী উপাদান তার অসাম্প্রদায়িক চরিত্র। ফসল বোনার গান, ফসল তোলার গান, মাঝি-মাল্লার গান, নকিশকাঁথা, গ্রাম্য মেলা, পালা-পার্বন প্রভৃতি সবকিছুই ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের সম্পদ ছিল। ফলে সম্প্রদায়গত বিভেদ থাকলেও তা কখনোই আগ্রাসী বা বিদ্বেষপূর্ণ ছিল না। কিন্তু পুঁজির ক্রমবিকাশ এবং বৈষম্যমূলক সমাজব্যবস্থার কারণে গ্রামীন সমাজ কাঠামো ভেঙ্গে পড়েছে। গ্রামীন জনজীবন ও আবহে গড়ে ওঠা লোকজ সংস্কৃতির চর্চাও ক্ষীয়মান। এ সুযোগে, মৌলবাদ ও জঙ্গীবাদ ধর্মপ্রাণ মানুষের মনোজগতকে দখল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। গ্রামীণ জীবনের অসাম্প্রদায়িকতার উজ্জ্বল নিদর্শন হিসেবে লোক-সংস্কৃতির সচেতন চর্চা এবং প্রয়োগের মাধ্যমে মৌলবাদ-জঙ্গীবাদকে প্রতিহত করা সম্ভব বলে মনে করে উদীচী। লোক-সংস্কৃতির মাধ্যমে মানুষের চিন্তাকাঠামো থেকে সাম্প্রদায়িকতার বিষবাস্পকে দূর করা এবং মৌলবাদ-জঙ্গীবাদকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয়ে উদীচী মৌলভীবাজার জেলা সংসদ এ উৎসব আয়োজন করতে যাচ্ছে। এ উৎসবের মাধ্যমে গ্রাম ও নগরের মানুষের মেলবন্ধন আরো দৃঢ় হবে বলে উদীচীর বিশ্বাস। লোকজ উৎসব উদযাপন কমিটির আহবায়ক আহমদ সিরাজ ও সদস্য সচিব জহর লাল দত্ত এক বিবৃতিতে শনিবারে কমলগঞ্জের ঐতিহাসিক ভানুবিলে অনুষ্ঠিতব্য লোকজ উৎসবে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।