আজ-  ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কু্ঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল

এহসান বিন মুজাহির::

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কু্ঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল প্রদান অনুষ্ঠান রবিবার (২৭ নভেম্বর) দুপুরে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড ডে মিল প্রদান করেছেন দ্যা লাইফস গুড মডেল স্কুলের প্রধান শিক্ষক, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসমা আক্তার। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুস শহিদ মেম্বারের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোঃ একরামুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুস শহিদ, মাওলানা সালাহ উদ্দিন দুলাল, হাবিবুর রহমান ফাহিম, আজিজুর রহমান নাঈম, জুবায়ের হোসেন রবিন, মোশাহিদ চৌধুরী, দরছ মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রসঙ্গত, স্কুল শিক্ষার্থীদের এক দিনের মিড ডে মিল প্রদান করেন শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসমা আক্তার।