আজ-  ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

উৎসবমূখর পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বই উৎসব ২০১৮ পালিত

স্টাফ রিপোর্টার:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পাঠ্যপুস্তক উৎসব ২০১৮ উদাযিপত হয়। নতুন বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শতাধিক ছাত্র/ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়েছে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল।

মানসম্মত ও যুগোপযুগি শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে ১ জানুয়ারি (সোমবার) দুপুর ১টায়, শ্রীমঙ্গলের কালিঘাট রোডে (জোড়া পুল সংলগ্ন) পাঠ্যপুস্তক উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ্যপুস্তক বিতরণ করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) সাংবাদিক মামুন আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক আবুজার বাবলা। আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালক নাদির হোসেন সুমন, আইডিয়াল স্কুলের শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হেলাল মিয়া, আতিকুর রহমান, হাবিবুর রহমান, সাজেরা আক্তার, শারমিন জান্নাত।

প্রসঙ্গত , শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলটি গত ১৬ ডিসেম্বর ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে।