মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে আজ ৪ জানুয়ারি সকালে। এ সময় দলীয় নেতৃবৃন্দরা ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটেন। জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুল রহমান রনির নেতৃতে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহিদ মিনারে সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মিছবাউর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক মোঃ কামাল হোসেন, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু ও সাউদ আল সুফিয়ান প্রমুখ।
ছবি সংযুক্ত।






